
মোঃ হাসমত আলী অপু, জেলা প্রতিনিধি কুষ্টিয়া
১৮ই ডিসেম্বর '২৩' কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বাহাদুরপুর ইউনিয়নে মাধবপুর গ্রামে গতকাল রবিবার দুপুর ৩.০০ ঘটিকার সময় বাঁশের মোথা তোলাকে কেন্দ্র করে আলামিনের বাঁশের আঘাতে সুমন আলী (১৫) নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করে অবস্থার অবনতিতে রাজশাহী একটি বেসরকারি হাসপাতলে চিকিৎসা চলাকালীন অবস্থায় সুমন আলীর মৃত্যু হয় ।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) পরে লাশ ভেড়ামারা থানায় নিয়ে আসলে ভেড়ামারা থানার অফিসার্স ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনাায় ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা হয়েছে।