
সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি।
বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি একুশে একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ মা সমাবেশ। এ আয়োজন করে মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতাল।
৩ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় একুশে একাডেমি মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে স্থানীয় মা ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর মমিনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের হেড অব মার্কেটিং কেফায়েত উল্লাহ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) মাসুদুর রহমান, সিনিয়র সেলস এক্সিকিউটিভ জামাল উদ্দিন (জালাল) এবং মার্কেটিং অফিসার ইমরান।
এছাড়া একুশে একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য ও একুশে একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম শমা, প্রতিষ্ঠাতা সদস্য, মাহবুবুর রহমান (বাবু), বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন, ও সমাজসেবক আবদুল হক উপস্থিত থেকে অনুষ্ঠানকে সম্মানিত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে একাডেমির প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়া।
সমাবেশে স্বাস্থ্য সচেতনতা, মা ও শিশুর পরিচর্যা, পুষ্টি ও স্বাস্থ্যসেবার গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মমিনুল ইসলাম। তিনি বলেন, “সুস্থ মা মানেই সুস্থ জাতি। মা’দের সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই একটি স্বাস্থ্যবান সমাজ গঠন সম্ভব।”
সমাবেশ শেষে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত মা’রা তাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করলে হাসপাতালের প্রতিনিধিরা সেগুলোর উত্তর দেন।
অনুষ্ঠানটি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।