
স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে জাকির হোসেন (৩৮) নামের এক কৃষককে কুপিয়ে গুরুতর আহত করেছে তারই বড়ভাই হোসেন আহমদ কবিরাজ। তবে এই মূল ঘটনাটি আড়াল করতে ও তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করতে স্থানীয় একটি চক্র দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও এলাকায় বিভ্রান্তিকর মন্তব্য ও অপপ্রচার ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়নে ৪নং ওয়ার্ডের বাসিন্দা কৃষক জাকির হোসেনের সাথে জমি সংক্রান্ত বিষয়ে তারই বড় ভাই হোসেন আহমদের সাথে বিরোধ চলছিল। ঘটনার দিন কথাকাটাকাটির একপর্যায়ে হোসেন আহমদ ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাকির হোসেনের ওপর হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপু সদর হাসপাতালে ভর্তি করেন।
এদিকে, হামলার এই ঘটনাটি ধামাচাপা দিতে অভিযুক্ত পক্ষ ও একটি কায়েমি স্বার্থান্বেষী মহল মরিয়া হয়ে উঠেছে। তারা মূল অপরাধ থেকে সাধারণ মানুষের মনোযোগ সরাতে ওই এলাকার বাসিন্দা ও ইউপি সচিবের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর মন্তব্য ছড়াচ্ছে, যাতে পুরো ঘটনাটিকে ভিন্ন খাতের রাজনৈতিক বা সামাজিক কোন্দল হিসেবে প্রতিষ্ঠা করা যায়।
এ বিষয়ে দক্ষিণ চরবংশী ইউপি সচিবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, "জমিজমা সংক্রান্ত বিরোধ বা মারামারির ঘটনার সাথে আমার কোনো প্রশাসনিক বা ব্যক্তিগত সম্পৃক্ততা নেই। একটি মহল নিজেদের অপরাধ ঢাকতে বা ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।"
এ ব্যপারে ভুক্তভোগীর স্ত্রী হাসিনা আক্তার বাদী হয়ে রায়পুর থানায় মামলা দায়ের করেছে। মামলা নং ১০/২০৮ দ্রুত অপরাধের কে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার অনুরোধ জানান।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন মামলা হয়েছে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে পরিষদে কর্মরত (সচিব) আফসার উদ্দিন সাহেব কে নিয়ে সামজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ছড়ানো হচ্ছে তাও তদন্ত করা হবে।