ঢাকাWednesday , 17 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

    admin
    December 17, 2025 8:55 pm
    Link Copied!

    বিশেষ প্রতিনিধি:লাবলু বিশ্বাস
    ঈশ্বরদীতে ইট ভাটার মাটি কাটা কে কেন্দ্র করে বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে ।১৭ ডিসেম্বর সকালে লক্ষীকুন্ডা ইউনিয়নে এই হত্যাকান্ড ঘটেছে প্রত্যক্ষদর্শী ও বীরু মোল্লার ছেলে রাজিব কালবেলাকে জানান, ১৬ই ডিসেম্বর রাতে আওয়ামী লীগ নেতা জহুরুল মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা জোর করে বিরু মোল্লার জমি থেকে ইটভাটার জন্য জোরপূর্বক মাটি কেটে নেয় । এই বিষয়ে ১৭ই ডিসেম্বর সকাল সাড়ে নয়টার সময় জহুরুল মোল্লাকে মাটি কাটার বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে তাৎক্ষণিক ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ নেতা জহুরুল মোল্লা ও তার ছেলে আল আমিন মোল্লা অবৈধ অস্ত্র দিয়ে মাথায় গুলি করে বীরু মোল্লাকে । এ সময় বীরু মোল্লা মাটিতে লুটে পড়লে এলাকাবাসী উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তাসনিম তমান্না স্বর্না গুলিবিদ্ধ বীরু মোল্লাকে মৃত্য ঘোষণা করেন ।জানা গেছে, আওয়ামী লীগ নেতা জহুরুল মোল্লা ও বিএনপি নেতা নিহত বিরু মোল্লা আপন চাচাতো ভাই । ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন জানান, আমার দলের নেতাকে তারা হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় নেয়ার জন্য দাবি জানাচ্ছি, এটা কোন দলীয় না ,নিহত বিরু মোল্লা আপন চাচাতো ভাই ।
    ঈশ্বরী থানার অফিসার ইনচার্জ মমিনুজ্জামান জানান, বীরু মোল্লা নামে বিএনপি নেতা নিহত হয়েছে এটা শুনেছি, আমরা ঘটনাস্থলে গিয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST