
আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের রাজনীতিতে ছাত্রদলের দীর্ঘদিনের লড়াই, সংগ্রাম, গৌরব ও ঐতিহ্যের ইতিহাস আছে। কেউ চাইলেই অবাধ বাক্স্বাধীনতার নামে রাজনৈতিক ভাষাবহির্ভূত, অশালীন মন্তব্য করতে পারেন না। সংগঠনের শীর্ষ নেতৃত্ব নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন না। এটা গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না।
পারস্পরিক সম্মান, শ্রদ্ধাবোধ, শালীনতার ভিত্তিতে সমালোচনা, প্রতিবাদ জারি রাখাই ছিল গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক দল কিংবা নেতাকর্মীর শপথ। এর বাইরে গিয়ে যারা প্রতিনিয়ত একটি বৃহত্তম রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে নিয়ে অশালীন স্লোগান, গণঅভ্যুত্থানে অন্যতম নেতৃত্বদানকারী ছাত্রসংগঠন ও তার নেতাকর্মীদের হেয়প্রতিপন্ন করে অশালীন মন্তব্য করছেন—নিশ্চয়ই তা আগামীর বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না।
আমরা সকল মত ও পথের মানুষদের প্রতি বিনীত অনুরোধ জানাবো—
গণঅভ্যুত্থানে এত আত্মত্যাগের পরবর্তী সৃষ্ট হওয়া নতুন বাংলাদেশে আমরা যে যার জায়গা থেকে রাজনৈতিক শিষ্টাচার মেনে চলি। রাজনীতিকে পারস্পরিক সুষ্ঠু ধারার প্রতিযোগিতা করি। অশালীনতা পরিহার করে ভদ্রতা, গ্রহণযোগ্যতার রাজনীতিতে অগ্রসর হই।
ধন্যবাদ সকলকে—
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ।