ঢাকাWednesday , 24 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • অনিয়মই নিয়ম হয়েছে হারুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

    admin
    September 24, 2025 12:19 pm
    Link Copied!

    জাকিউল ইসলাম
    জামালপুর জেলা প্রতিনিধি

    জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় রবিবার ২২ সেপ্টেম্বর ৩১৫ ঘটিকায় স্কুলে তালা মারা থাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

    সরে জমিনে দেখা যায়, ২২ সেপ্টেম্বর রবিবার সোয়া তিন টার সময় স্কুলটির প্রতিটি শ্রেণী কক্ষ, অফিস কক্ষ সহ স্কুল অবকাঠামোর গেইট তালা মারা রয়েছে, কোন একটা ছাত্র বা শিক্ষক নেই। এক পর্যায়ে ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভে আসলে মাঠে এক কোণে একজন শিক্ষককে দেখা যায়। পরে তাঁর নিকট স্কুল ছুটি সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে বলেন প্রধান শিক্ষক ছুটি দিয়েছে স্কুল।

    স্কুলের প্রধান শিক্ষক শাহজামাল মাষ্টার এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন বাড়িতে আছি, সাড়ে তিনটার পরে স্কুল ছুটি দিয়েছি। অথচ তখনও সাড়ে তিনটা বাজে নাই। একথা শুনেই কল কেটে দেন প্রধান শিক্ষক। দেওয়ানগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন ৪টার আগে ছুটি দেওয়ার কোন কথা নয়, বিষয়টি তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

    এর আগে সকালে দেখা গেছে এক শিক্ষক পৌঁনে ১০টায় এবং এক শিক্ষক সোয়া ১০টায় স্কুলে প্রবেশ করেন।

    স্কুলের প্রধান শিক্ষক সহ প্রায় সকল শিক্ষকের দায়িত্বের অবহেলা এবং পাঠদানে অমনোযোগী হওয়ায় কমে গেছে শিক্ষার্থীর সংখ্যা, ধ্বংস হওয়ার উপক্রম শিক্ষা ব্যবস্থা।

    এলাকাবাসী জানায় শিক্ষকরা অনেক দেরিতে স্কুলে প্রবেশ ও দ্রুত স্কুল ছুটি দিয়ে চলে যাওয়া আর ক্লাস কম চলার কারণে কমে গেছে শিক্ষার্থীর সংখ্যা। স্কুলে মোট শিক্ষকের সংখ্যা ৭জন হলেও মোট শিক্ষার্থীর সংখ্যা ৩০ থেকে ৩৫ জন।
    এছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। এলাকাবাসীর দাবী এই স্কুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হলে প্রধান শিক্ষকের অব্যাহতি সহ সকল শিক্ষকের বদলীর মাধ্যমে দায়িত্বশীল শিক্ষক দ্বারা পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া জন্য উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST