ঢাকাSunday , 17 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • রায়পুরে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুর, আহত ১০-১২

    admin
    May 17, 2026 9:27 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের বাসিন্দা ছিদ্দিক আলী সরদার এবং রাসেল বেপারীর মধ্যে একটি তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা চরম উত্তেজনায় রূপ নেয় এবং উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালীন সময়ে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েক বার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ভাঙচুরের ঘটনাও ঘটে, যার ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ছিদ্দিক আলী সরদার,তার ভাই,ছেলে ও রাসেল বেপারীর,নেকমত আলী,নিজু বেপারী পক্ষের ৫/৬ জন করে উভয় পক্ষের অন্তত ১০-১২ জন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

    খবর পেয়ে হাজিমারা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

    এ বিষয়ে জানতে চাইলে পুলিশ জানায়, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তুচ্ছ বিষয় নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে। অপরাধীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST