বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ভীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় একটি বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মুশির্দা খাতুন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার
মোঃ রফিকুল ইসলাম,
নিয়ামতপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ তরিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস পারভীনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ রাকিব উদ্দিন সহ ও অন্যন্য কর্মকর্তা বৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি মোছাঃ মুশির্দা খাতুন পরিবেশ সংরক্ষণের গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের অপরিহার্যতা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাপন এবং প্রকৃতি রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং পরিবেশ সংরক্ষণে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর অর্থায়নে, আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত “এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট–ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট)” প্রকল্পের আওতায় এ পরিবেশ সচেতনতামূলক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রকল্পটির কার্যক্রমের মাধ্যমে খরা-প্রবণ অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব উদ্যোগকে উৎসাহিত করা।


