মো: মাসুদ ফারুক বাবলু বগুড়া
জনকল্যাণে শেরপুর বাসীর স্বপ্ন পূরণে প্রাণকেন্দ্র বৈকাল বাজার অবস্থিত পৌর কিচেন মার্কেট নানা জটিলতার কারণে দীর্ঘ ৪ বছর পর জেলা প্রশাসক মহোদয়ের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
শেরপুরের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বহু প্রতীক্ষিত দীর্ঘদিনের দাবি স্বপ্ন পূরণে প্রাণকেন্দ্র বৈকাল বাজার অবস্থিত পৌর কিচেন মার্কেট নির্মাণ করে তা আজ শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
অদ্য বৃহস্পতিবার দুপুরে ১১.৩০ সারে এগারো ঘটিকার সময় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ কিচেন মার্কেট শুভ উদ্বোধন ঘোষণা করেন বগুড়া জেলা প্রশাসক মহোদয় জনাব হোসনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন , বিএনপি কেন্দ্রীয় জননেতা কেএম মাহবুবার রহমান হারেজ, জননেতা মোঃ বাবলু,শেরপুর পৌরসভা মেয়রের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আশিক খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব এস এম মইনুল ইসলাম,সাবেক মেয়র, জনাব স্বাধীন কুমার কুন্ডু,, পৌর কিচেন মার্কেট মালিক ও ব্যাবসায়িদের পক্ষে শ্রী সুজীত রায়,স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজের প্রতিনিধি, সাংবাদিক বৃন্দ এবং বিপুল সংখ্যক এলাকার জনসাধারণ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “সরকার ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় অত্র এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি প্রতীক্ষিত আশা পূরণ করার লক্ষ্যে এই পৌর কিচেন মার্কেট এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।এর মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে গতিশীল করবে এবং ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করবে।”
কে এম মাহবুবার রহমান হারেজ বলেন, “শেরপুর ও ধুনটের মানুষের স্বপ্ন ও প্রত্যাশাকে সামনে রেখে আমি ১১ দফা দাবি নিয়ে কাজ করছি। আজকের এ পৌর কিচেন মার্কেট সেই দাবির একটি বড় অর্জন। ইনশাআল্লাহ, ধাপে ধাপে সব দাবিই আমাদের শেরপুর বাসীর পূরণ হবে বলে মনে করছি।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগে শেরপুর শহরে কাঁচাবাজার ছিল অগোছালো ও অনিরাপদ। নতুন পৌর কিচেন মার্কেট চালু হওয়ায় ব্যবসা সহজ হবে এবং ক্রেতারাও আরামদায়ক পরিবেশে নিরাপদে বাজার করতে পারবেন এলাকাবাসী।
এলাকাবাসী মনে করছে, এ উদ্যোগ শুধু ব্যবসায়িক ও ক্রেতাদের সুবিধাই নয়, বরং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আনবে। তারা কে এম মাহবুবার রহমান হারেজের জনকল্যাণমূলক পদক্ষেপকে আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ জানান।


