ঢাকাTuesday , 5 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ

    admin
    May 5, 2026 12:29 pm
    Link Copied!

    এম এ মান্নান স্টাফ রিপোর্টার নিয়ামতপুর (নওগাঁ)

    নওগাঁর নিয়ামতপুর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে শুকনো খাবার, ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় ২৪টি পরিবারের প্রত্যেককে এক বান ঢেউটিন এবং ৩,০০০ টাকা মূল্যের চেক প্রদান করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬,নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মোসা. মুর্শিদা খাতুন।
    এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো. সাদিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মো. জাহাঙ্গীর কবির বাচ্চুসহ আরও অনেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি চলমান উদ্যোগ। এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
    উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে এ সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের পুনর্বাসনে সহায়ক হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST