ঢাকাWednesday , 24 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নওগাঁ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন পেলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব মিজ মনিরা হক।

    admin
    September 24, 2025 2:23 pm
    Link Copied!

    মোঃ মমিন আলী
    বিশেষ প্রতিনিধি -এডিপি বাংলা।

    তিনি এ জেলার দ্বিতীয় নারী ডিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মিজ মনিরা হক বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব (উন্নয়ন-৩) পদে কর্মরত আছেন। তাঁকে নওগাঁর ডিসি হিসেবে বদলি/পদায়ন করা হলো এবং বর্তমানে নওগাঁর দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। মনিরা হক নওগাঁয় যোগদান করলে তিঁনি হবেন এ জেলার ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক। এর আগে ড. মোছাম্মৎ নাজমানারা খানুম এই জেলার প্রথম নারী ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।
    প্রশাসন সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই নিয়োগের মাধ্যমে নওগাঁ জেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি ও দৃষ্টান্ত স্থাপিত হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST