ঢাকাMonday , 18 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নওগাঁর রাণীনগরে দেড় লাখ টাকার সিগারেট চুরি

    admin
    May 18, 2026 10:30 pm
    Link Copied!

    রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাহাজুল ইসলামের “মেসার্স সাহাজুল ট্রেডার্স” নামক পাইকারী দোকানের চালের টিন কেটে প্রায় দেড় লাখ টাকার সিগারেট চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার আবাদপুকুর বাজার চারমাথা এলাকায় ওমর সুপার মার্কেটে এই চুরির ঘটনা ঘটে। এঘটনায় এদিন দুপুরে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
    দোকান মালিক সাহাজুল ইসলাম জানান, প্রতি দিনের ন্যায় ক্রয়-বিক্রয় শেষে রাত অনুমান ১০টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ীতে চলে যান। পরদিন সোমবার সকালে দোকান খুলে দেখতে পান দোকানের মালপত্র এলোমেলো হয়ে পরে আছে। দোকানের ভিতরে ঢুকে দেখেন চালের টিন খুলে চোরেরা প্রবেশ করে দোকানে থাকা বেনসন,গোল্ড লিফ, স্টার সিগারেটসহ বিভিন্ন ব্রান্ডের প্রায় দেড় লাখ টাকার সিগারেট চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে রাণীনগর থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এঘটনায় তিনি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, দোকানের সিগারেট চুরির ঘটনায় মালিক সাহাজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার সুষ্টু তদন্তসহ জরিতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

    আবু সাইদ চৌধুরী
    রানীনগর, নওগাঁ।
    মোবাইল নং ০১৭১৮৮২৯১১৯

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST