ঢাকাTuesday , 31 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কে ট্রাকচাপায় নিহত ১

    admin
    December 31, 2024 12:33 am
    Link Copied!

    আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ মহাসড়কে ট্রাকের ধাক্কায় আরিফ (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

    সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের সাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তি হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের মকিমপুর গ্রামের মো. বুদ্ধ মিয়ার ছেলে আরিফ।

    শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম জাকারিয়া জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদের দিক থেকে পেঁয়াজ ক্রয় করে নিজ বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

    জানা যায়, ভ্যানের ধুরি ভেঙে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন আরিফ।

    তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST