ঢাকাMonday , 17 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান: পৌনে চার লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২

    admin
    August 17, 2026 2:13 pm
    Link Copied!

    শাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

    দিনাজপুরের ঘোড়াঘাটে ০১নং বুলাকীপুর ইউপির অন্তর্গত কুলানন্দপুর দক্ষিণপাড়া গ্রামস্থ করতোয়া নদীর বিশ্বনাথের ঘাটের চরে নৌকার উপর থেকে ১১৩৭ পিস ইয়াবা সহ দুইজনকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ, গতকাল রাত ১১:৪০ মিনিটে মাদক
    নির্মুল কমিটির সহায়তা ঘোড়াঘাট থানা পুলিশ দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন ০১নং বুলাকীপুর ইউপির অন্তর্গত কুলানন্দপুর দক্ষিণপাড়া গ্রামস্থ করতোয়া নদীর বিশ্বনাথের ঘাটের চরে নৌকার উপর ১৬ আগস্ট, ২০২৬খ্রিঃ,১১.৪০ মিনিটে ১। মোঃ রফিকুল ইসলাম (৫৭), পিতা-মোঃ নিজাম উদ্দিন, মাতা-মৃত ছকিনা বেগম, ২। মোঃ শাকিল মিয়া (২০), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, মাতা-মোছাঃ শাবানা বেগম, উভয় সাং-কবলীপাড়া, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুরদ্বয়ের দেহ তল্লাশী করিয়া সর্ব মোট ১,১৩৭ (এক হাজার একশত সাইত্রিশ) পিচ গোপালী রংয়ের ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করেন। উদ্ধারকৃত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট আনুমানিক বাজার মূল্য ৩০০ (তিনশত) টাকা করে মোট অবৈধ বাজার মূল্য-৩,৪১,১০০/- টাকা। এ বিষয়ে ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন আমরা ঘোড়াঘাট মাদক নির্মূল কমিটির সহায়তায় ১১৩৭ পিস ইয়াবাসহ দুজনকে আটক করে ঘোড়াঘাট থানায় নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে মাদক নিরর্মুল আইনে মামলা করে তাদের কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
    মোঃ শাহারুল ইসলাম
    ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
    তারিখঃ১৭-০৮-২৬

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST