ঢাকাFriday , 17 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে এনসিপির পথসভায়: আব্দুল মান্নানের পক্ষে ভোট চাইলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

    admin
    July 17, 2026 9:38 pm
    Link Copied!

    শাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

    দেশ গড়তে জুলাই পথযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা এলাকার আজাদ মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে| আজ শুক্রবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত এই পথসভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন|
    ঘোড়াঘাট পৌরসভার মেয়র পদপ্রার্থী আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জুলাই পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর-৪ আসনের এনসিপির সংসদ সদস্য (এমপি) আক্তার হোসেন, এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী এবং উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ|
    পথসভায় বিএনপির শীর্ষ নেতৃত্বের উদ্দেশ্যে এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “জনগণ আপনাদের ভোট দিয়েছে ধানের শীষ প্রতীকের প্রতি আস্থা রেখে| আপনারা এই প্রতীকের সাথে এবং জনগণের এই বিশ্বাসের সাথে বেইমানি করবেন না|”
    সমাবেশের বক্তারা আগামী পৌরসভা নির্বাচনে ঘোড়াঘাট পৌরসভার মেয়র পদপ্রার্থী আব্দুল মান্নান সরকারকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান|

    মোঃ শাহারুল ইসলাম
    ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি
    তাংঃ ২৭/০৭/২৬

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST