মাদারীপুর প্রতিনিধি,
মাদারীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কালকিনি উপজেলার কৃতি সন্তান খোন্দকার মাশুকুর রহমান। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার উন্নয়ন ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন।
কালকিনি উপজেলার এই কৃতি সন্তান বলেন, জেলার প্রতিটি উপজেলার সমান উন্নয়ন নিশ্চিত করা হবে।
তিনি বলেন, আমি যতদিন এই দায়িত্বে আছি, ততদিন জনগণের দোরগোড়ায় স্মার্ট সেবা পৌঁছে দিতে কাজ করে যাব।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, জামাল হাওলাদারসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
তারা নতুন প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন আমরা আশা করি তার নেতৃত্বে জেলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
খোন্দকার মাশুকুর রহমান বলেন, অতীতের প্রশাসকদের প্রতি শ্রদ্ধা রেখে তিনি নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চান।
বিশেষ করে অবহেলিত এলাকাগুলোতে উন্নয়ন কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেন তিনি।
“জেলার কোনো উপজেলা যেন অবহেলিত না থাকে, সে বিষয়টি আমরা নিশ্চিত করব।”
এছাড়া গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ।
নতুন প্রশাসকের এমন অঙ্গীকারে জেলার সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে আশার আলো।
তারা মনে করছেন, এর মাধ্যমে মাদারীপুরে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।


